Ajker Patrika

মিঠুনকে জাতীয় দলে চান সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০: ৫২
মিঠুনকে জাতীয় দলে চান সুজন
মোহাম্মদ মিঠুন। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত রান করে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার দলের বাইরে থাকায় কিছুটা হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। মিঠুনের প্রসঙ্গ টেনে নির্বাচকদের স্বচ্ছ থাকার পরামর্শ দিলেন তিনি।

মিঠুনের নেতৃত্বে সবশেষ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে খুলনা বিভাগ। দলকে চ্যাম্পিয়ন করার পথে ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৫৫৫ রান। এ ছাড়া ২০২৬ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে ১১ ম্যাচে ৩২১ রান করেছেন। সবমিলে দারুণ ছন্দেই আছেন মিঠুন।

মিঠুনের প্রসঙ্গে উঠতেই আজ সংবাদিকদের সুজন বলেন, ‘মিঠুন তো অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। এটা তো সবাই আমরা স্বীকার করব। প্রমাণ করেছে যে, সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছে। ঘরোয়া লিগেও ভালোই ক্রিকেট খেলছে। বয়সটা হয়তোবা একটু হয়েছে, কিন্তু মনে করি এখনো সে একজন ভালো কম্পিটিটর, ভালো ফাইটার। ওর ব্যাটিং নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকে না।’

এরপর দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দেন সুজন, ‘এটা তো দল নির্বাচনের একটা ব্যাপার যে ওকে (মিঠুন) যার জায়গায় নেবে বা যেই পজিশনে নেবে, সেখানে জায়গাটা খালি আছে কি না, সেটাও বড় ব্যাপার যার জায়গায় নেবে। নির্বাচকদের এটাই ওইটাই বলব যে, দল নির্বাচন হতে হবে একদম স্বচ্ছ—মানে সবার জন্য যেন সমান নীতি থাকে। কাউকে অভিজ্ঞ বলে চালিয়ে দেবেন, আর কাউকে বলবেন যে না, সে এখনো প্রস্তুত না। তাহলে দলে নিলেন কেন? যখন একটি ছেলেকে এতদিন পর নেবেন, তাহলে তাকে নেওয়ার আগে কী যুক্তিতে নিলেন আর কী যুক্তিতে বাদ দিচ্ছেন, এটা সত্যিই খুব সত্যি কথা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত