Ajker Patrika

নিউজিল্যান্ড সিরিজের দলে কেন পরিবর্তন আনেনি বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৪: ২৪
নিউজিল্যান্ড সিরিজের দলে কেন পরিবর্তন আনেনি বিসিবি
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বিসিবির সদ্য নিযুক্ত নির্বাচক প্যানেল। ছবি: বিসিবি

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড সিরিজেও একই দল নিয়ে খেলবে বাংলাদেশ। অপরিবর্তিত দল রাখার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, কাউকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দেবে না বর্তমান নির্বাচক প্যানেল।

বিসিবি আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ১৫ ক্রিকেটার ছিলেন, তাঁরা আছেন কিউইদের বিপক্ষে সিরিজেও। তবে মার্চে সবশেষ পাকিস্তান সিরিজের তিনটি ওয়ানডেতেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, সৌম্য সরকার—তাঁদের সিরিজটা কেটেছে বেঞ্চে বসে।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ দলের এবার মিশন নিউজিল্যান্ড সিরিজ। কেন নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন করা হয়নি—নাঈম ইসলাম, সুমন, নাদিফ চৌধুরী, হাসিবুল হাসান শান্তর নির্বাচক প্যানেল দল ঘোষণার পর এই প্রশ্নটা উঠেছে। সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই। আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

এক সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচেই একাদশে কয়েকজন ক্রিকেটারের সুযোগ না পাওয়ার ঘটনা আগে অনেকবার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এমনকি তাদের পরের সিরিজ থেকে বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে। ধারাবাহিকতা বজায় রাখতেই নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছেন সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী আমরা না। যাঁরা খেলেছেন, তাঁরা খারাপ খেলেননি, বরং ভালোই খেলেছেন। আমরা টিমটার ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, তাই পরিবর্তন করিনি।’

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ দলের এবার মিশন নিউজিল্যান্ড সিরিজ। কেন নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন করা হয়নি—নাঈম ইসলাম, সুমন, নাদিফ চৌধুরী, হাসিবুল হোসেন শান্তর নির্বাচক প্যানেল দল ঘোষণার পর এই প্রশ্নটা উঠেছে। সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই। আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

এক সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচেই একাদশে কয়েকজন ক্রিকেটারের সুযোগ না পাওয়ার ঘটনা আগে অনেকবার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এমনকি তাদের পরের সিরিজ থেকে বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে। ধারাবাহিকতা বজায় রাখতেই নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছেন সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী আমরা না। যাঁরা খেলেছেন, তাঁরা খারাপ খেলেননি, বরং ভালোই খেলেছেন। আমরা টিমটার ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, তাই পরিবর্তন করিনি।’

টি-টোয়েন্টিতে সাইফ হাসান ছন্দে থাকলেও সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে তিনি ছন্দে নেই। বাজে শট খেলে বারবার নিজের উইকেট বিলিয়ে দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন ওয়ানডে মিলে করেছেন ৫২ রান। যদিও তাঁর সঙ্গী তানজিদ হাসান তামিম সেই সিরিজে দুর্দান্ত খেলেছেন। অথচ আরেক ওপেনার সৌম্য সরকারের সেই সিরিজটা কেটেছে বেঞ্চে বসে।

সুমনের মতে তিনটা ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারকে পুরোপুরি যাচাই করা সম্ভব নয়। বিসিবি প্রধান নির্বাচক আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আগের নির্বাচক কমিটি একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছে। সাইফ হাসানকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল। ওপেনিং পজিশনে আমরা বেশ কয়েক বার পরিবর্তন করেছি। কিন্তু এখন আমরা এই জায়গাটা থিতু করতে চাই। কাউকে বিচার করার জন্য তিনটা ম্যাচ যথেষ্ট নয়। যেহেতু তিনি খেলেছেন, আমরা তাকে আরও সুযোগ দিতে চাই। আমরা বারবার পরিবর্তন করতে চাই না। পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরেই আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করব।’

১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত