লিভার বা যকৃৎ আমাদের শরীরের অন্যতম প্রধান অঙ্গ। এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। তবে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দীর্ঘ মেয়াদে লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, অনিয়মিত ও অস্বাস্থ্যকর কিছু অভ্যাস লিভার ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
ছত্রাকযুক্ত বা পচা খাবার খাওয়া
বাদাম, শিম, ভুট্টা কিংবা চাল অনেক দিন ঘরে পড়ে থাকলে তাতে একধরনের ছত্রাক বা মোল্ড জন্মে। সেখান থেকে অ্যাফলাটোকিসন নামক বিষাক্ত উপাদান সৃষ্টি হয়। এটি একটি শক্তিশালী ক্যানসার সৃষ্টিকারী উপাদান। ভয়ংকর বিষয় হলো, সাধারণ রান্নার তাপমাত্রায় এ বিষ নষ্ট হয় না। তাই কোনো শস্যদানা বা বীজে অস্বাভাবিক রং বা গন্ধ দেখা দিলে তা দ্রুত ফেলে দেওয়া উচিত।

নিয়মিত অ্যালকোহল সেবন
অ্যালকোহল লিভারে মেটাবোলাইজ হওয়ার সময় অ্যাসিটালডিহাইড নামক বিষাক্ত পদার্থ সৃষ্টি করে। এটি লিভার কোষের ডিএনএর ক্ষতি করে। নিয়মিত মদপান লিভারের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ফলে ফ্যাটি লিভার, সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যানসার হতে পারে। বিশেষ করে যাঁদের হেপাটাইটিস বি বা সি আছে, তাঁদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ।
রান্নার তেল বারবার ব্যবহার করা
একই তেল বারবার গরম করে রান্নায় ব্যবহার করলে তাতে অ্যাক্রোলিন এবং অ্যালডিহাইডের মতো ক্ষতিকর উপাদান সৃষ্টি হয়। এগুলো শরীরে কোষের মিউটেশন ঘটায় এবং লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকদের মতে, একই তেল সর্বোচ্চ দুবারের বেশি ব্যবহার করা উচিত নয়। এর বদলে ভাজাভুজির পরিমাণ কমিয়ে সেদ্ধ বা ভাপে তৈরি খাবার খাওয়া বেশি নিরাপদ।
ওষুধ ও সাপ্লিমেন্টের অপব্যবহার
চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক কিংবা অনিয়ন্ত্রিত ভেষজ সাপ্লিমেন্ট সেবন করলে লিভার ফেইলিওর বা হেপাটাইটিস হতে পারে। ওষুধের রাসায়নিক উপাদানগুলো প্রক্রিয়াজাত করতে গিয়ে লিভার ক্ষতিগ্রস্ত হয়, যা ক্যানসারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।
লিভার ক্যানসার সাধারণত খুব নীরবে শরীরে বাসা বাঁধে এবং শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। তাই ঝুঁকি কমাতে হেপাটাইটিস বির টিকা নেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলো বাদ দেওয়া জরুরি। বিশেষ করে, যাঁদের পরিবারে লিভারের রোগের ইতিহাস আছে, তাঁদের আরও বেশি সচেতন থাকতে হবে।
সূত্র: হেলথ লাইন

প্রতিদিন সকালে প্রায় প্রতিটি মধ্যবিত্ত এবং কর্মজীবী পরিবারে একটি অত্যন্ত পরিচিত ও উদ্বেগজনক দৃশ্য দেখা যায়। তা হলো, হাতে সময় কম, ঘড়ির কাঁটা দ্রুত ছুটছে আর রান্নাঘরে তৈরি হচ্ছে অস্থিরতা। স্কুলের ঘণ্টা বাজার আগেই শিশুর টিফিন বক্সে কী দেওয়া হবে, তা নিয়ে নিত্যদিনের এই টানাপোড়েন আমাদের পারিবারিক...
৫ ঘণ্টা আগে
মানুষের কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন তার বয়স এবং বার্ধক্যের প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় ১৮ থেকে ৮৮ বছর বয়সী ২ হাজার ৯২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের কণ্ঠস্বর বিশ্লেষণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, প্রতিদিন পরিমাণমতো খাবার খেলে শরীরে পুষ্টির ঘাটতির আশঙ্কা নেই। কিন্তু বাস্তবে পর্যাপ্ত খাবার ও ঘুমের পরও কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপুষ্টিতে ভুগতে পারেন। কারণ, শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের গুণমান, শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা এবং বিভিন্ন রোগ পুষ্টির অবস্থাকে প্রভাবিত করে।
৬ ঘণ্টা আগে
নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে বা জনসমক্ষে যেতে কি আপনার ভীষণ ভয় করে? কথা বলার সময় হাত-পা কি কেঁপে ওঠে কিংবা বুক ধড়ফড় করে? ‘সবাই হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করছে’ অনেকের মনে সব সময় এই চিন্তা কাজ করে।
৭ ঘণ্টা আগে