
হাম বা মিজেলস অত্যন্ত সংক্রামক ভাইরাস রোগ। একটি আক্রান্ত শিশু বা ব্যক্তি ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। এটি শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সে হতে পারে। সাধারণত ভাইরাস শরীরে ঢোকার ১০ থেকে ১৪ দিনের মধ্যে হামের লক্ষণ প্রকাশ পায়। র্যাশ বের হওয়ার চার দিন আগে থেকে এবং র্যাশ বের হওয়ার পরবর্তী চার থেকে পাঁচ দিন অন্যদের সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি।
ভুল ধারণাগুলো
» হাম হলে টিকা নেওয়ার দরকার নেই। সঠিক তথ্য, টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। টিকা শুধু হাম নয়, ভবিষ্যতের জটিলতা ও সংক্রমণ ছড়ানো কমায়।
» হাম একটি সাধারণ রোগ। সঠিক তথ্য, হাম নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ বা অন্ধত্বের মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। এমনকি এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে
» শুধু শিশুরা হামে আক্রান্ত হয় না; যাদের টিকা নেওয়া হয়নি অথবা রোগ প্রতিরোধক্ষমতা কম, তেমন যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে।
» অ্যান্টিবায়োটিক খেলে হাম ভালো হয়ে যায়।
» হাম ভাইরাস রোগ। তাই অ্যান্টিবায়োটিক সরাসরি কাজ করে না। তবে জটিলতা হলে প্রয়োজন হতে পারে।
» টিকা নিলে হাম হয় না।
» টিকা প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়।
হারবাল বা ঘরোয়া চিকিৎসায় হাম ভালো হয়। সঠিক তথ্য, সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ জরুরি। জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. নূরজাহান বেগম
স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ আর নিশ্চিত হামের রোগী ১৪ হাজার ৭০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ জন, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন ছাড়পত্র পেয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ আর নিশ্চিত হামের ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়েছে।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে চলতি মাসে ১৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার এমআর (মিজেলস-রুবেলা) টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করে। দেড় মাস ধরে কয়েক ধাপে পরিচালিত এই কর্মসূচির শেষ দফার টিকা প্রয়োগেরও দুই মাস পেরিয়ে গেছে। তবে অতিসংক্রামক এই রোগের সংক্রমণ ও মৃত্যু এখনো আশানুরূপভাবে কমেনি। এমন পরিস্থিতিতে বিশেষ এই টিকাদান...
২ দিন আগে