
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।
দূতাবাস আরও জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, একই আক্রমণে দিপালীর নিয়োগকর্তা (কফিল) ও তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য জানা গেছে।

আরও পাঁচ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এসব কমিটিতেও সভাপতির পদ পায়নি বিরোধী দল। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
৬ মিনিট আগে
সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী ও মন্ত্রীপদে যাঁরা আছেন, তাঁরা সদস্য হিসেবে থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন স্পিকার।
২২ মিনিট আগে
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলটি আরও যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এসআরবি বিলে ৮টি বিষয়ে ভিন্নমত দিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
১ ঘণ্টা আগে