
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।
দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে না পারলেও প্রথম ইনিংসে তানজিদ তামিম ১৯৭ বলে করেন ১০১ রান। তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন অ্যাডাম গিলক্রিস্ট-রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা। হাসান মাহমুদ তো ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন তিনি।
ডারউইনে গতকাল বাংলাদেশের ৯ উইকেটে জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে প্রশংসার বন্যা। ওয়াসিম নিজের এক্স হ্যান্ডলে ম্যাচ শেষে লিখেছেন, ‘ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছে। হাসান মাহমুদের বোলিংয়ে আমি দারুণ মুগ্ধ। সে অসাধারণ লেংথে বোলিং করেছে। খুব বেশি কিছু করার চেষ্টা না করে শুধু টেস্ট ম্যাচের নিখুঁত লাইন-লেংথে বোলিং করেছে।’
সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুটি টেস্টের কোনোটিই পাঁচ দিনে গড়ায়নি। দুটিতেই ইনিংসে হেরেছিল বাংলাদেশ। এবার ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে পাঁচ দিনের আগেই। এবারের জয়ী দল বাংলাদেশ। ৫৭ রানের লক্ষ্য তাড়া করে ৮৬ বলে জিতেছে শান্ত-মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমদের বাংলাদেশ। জেতার পথে হারিয়েছে কেবল এক উইকেট। যাঁদের অস্ট্রেলিয়ায় ২৩ বছর আগে টেস্ট খেলা তো দূরে থাক, আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি। তাঁরাই এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন সাড়ে তিন দিনে।

তানজিদের সেঞ্চুরির পাশাপাশি প্রথম ইনিংসে শান্ত (৮৪) ও মিরাজের (৬৫) দুটি ফিফটির অবদান রয়েছে বাংলাদেশের স্কোরকে ৪২৬ পর্যন্ত নিয়ে যেতে। মিরাজ দ্বিতীয় ইনিংসে ঘূর্ণিজাদুতে নিয়েছেন ৫ উইকেট। পুরো দল হিসেবে পারফরম্যান্স করেই বাংলাদেশ এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বলে মনে করেন ওয়াসিম। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক এক জয়! এই জয় দেখিয়ে দিল টেস্টে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকারগুলো কোথায়। দলের সবাই কোনো না কোনোভাবে অবদান রেখেছে।’
অস্ট্রেলিয়াকে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
২১ মিনিট আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
১ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।
১ ঘণ্টা আগে