
১০০ তম ওয়ানডে খেলতে নামা লিটন দাসের জন্য ম্যাচটা এমনিতেই স্মরণীয় হয়ে থাকবে। গ্লাভস হাতে দারুণ সব ক্যাচ ধরে ব্যক্তিগত পারফরম্যান্সেও মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখছেন তিনি। তাঁর দুর্দান্ত ক্যাচেই চতুর্থ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
নাহিদ রানার করা ইনিংসের ২৯ তম ওভারের তৃতীয় ডেলিভারিটি ব্যাটে-বলে ভালোভাবে সংযোগ করতে পারেননি মুহম্মদ আব্বাস। বল চলে যায় ফাইন লেগের দিকে। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন। তাঁর গ্লাভসবন্দীর মুহূর্ত দেখে মনে হচ্ছিল, যেন বাজপাখি ছোঁ মেরে শিকার ধরছে।
লিটনের দুর্দান্ত এই ক্যাচে দলীয় ১০৮ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৩৪ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেন আব্বাস। এই মিডলঅর্ডার ব্যাটার ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছেন নিক কেলি। ৫৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর আব্বাসকে নিয়ে ৫৬ রান যোগ করে দলের বিপদ সামাল দেন। ফিফটি তুলে নিয়ে ইনিংস বড় করছেন কেলি। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে তাঁর দিকে তাকিয়ে নিউজিল্যান্ড।
ধীরস্থির ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষা বাড়াচ্ছিলেন হেনরি নিকোলস এবং কেলি। অবশেষে অষ্টম ওভারে প্রথম উইকেটের দেখা পায় স্বাগতিকেরা। সে ওভারের প্রথম বলেই নিকোলসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাহিদ রানা। ফেরার আগে ২৬ বলে ১৩ রান করেন নিকোলস। এক ওভার পর বোলিংয়ে এসে আবার বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রানা। এ যাত্রায় ৭ বলে ২ রান করা উইল ইয়ংকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান এই পেসার।
টম লাথাম আউট হন ছয় মাস পর একাদশে ফেরা সৌম্য সরকারের বলে। ব্যক্তিগত ১৪ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন সফরকারীদের অধিনায়ক। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের এই ক্যাচটিও ছিল দেখার মতো। আজকের মতো প্রথম ওয়ানডেতেও ১৪ রানে ফিরেছিলেন লাথাম।

অপেক্ষার অবসান! কিছুক্ষণ পরই মেক্সিকোর এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে রয়েছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান।গায়িকা শাকিরাও উপস্থিত থাকবেন, খেলোয়াড়দের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে আবারও মাঠে ফিরছেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেবেন গায়িকা ইজে তিনিও।
১ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরে ফুটবল বিশ্বকাপ কাভার করতে এসেও ক্রিকেট পিছু ছাড়েনি! সাকিব আল হাসান যে শহরে গত দুই বছর টানা থাকছেন, সেখানে ক্রিকেট তো এসে পড়বেই বাংলাদেশ থেকে আগত ক্রীড়া সাংবাদিকের কাছে। নিউইয়র্কে সাকিবের সঙ্গে যোগাযোগ হতেই আমন্ত্রণ জানালেন তাঁর লংআইল্যান্ডের বাসার দিকে যাওয়ার।
১ ঘণ্টা আগে
রাইলি মেরেডেথির শর্ট লেংথের বলটা হুক করে ফাইন লেগের উপর দিয়ে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে পাঠিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। উল্লাসে মেতে উঠল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক এই মুহূর্তের অংশীদার হলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করত
৩ ঘণ্টা আগে
একদিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেতে উঠেছে মেক্সিকো। অন্যদিকে দেশটিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ সমাবেশের। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় গতকাল রাতে শত শত বিক্ষোভকারী আবারও জড়ো হয়েছেন।
৩ ঘণ্টা আগে