
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং আজ হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটাররা সুখবর পেয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ১০১ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। সমান ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৩ নম্বরে বাবর আজম। হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি পাকিস্তানের এই তারকা ব্যাটার।
শান্তর মতো মুমিনুল হকও দুই ইনিংসে ফিফটি করেছেন (৯১ ও ৫৬ রান)। দুই ইনিংসেই তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েছেন শান্ত-মুমিনুল। ১২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে অবস্থান করছেন মুমিনুল। সমান ৫৯২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। দুই ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম-নাহিদ রানারা। ৫ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে রানা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। মিরপুর টেস্টে তিনি নিয়েছেন ৪ উইকেট। তাইজুল ও রানার রেটিং পয়েন্ট ৭০৪ ও ৩৩২।
মেহেদী হাসান মিরাজ ৬২০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন। মিরপুর টেস্টে পেয়েছেন ৬ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। দুই, তিন ও চারে থাকা মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৮, ৮৩৬ ও ৮৩২। প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। প্রথম আট নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮৫৭ ও ৮৫৩।।
মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। গতকাল মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১০ ঘণ্টা আগে