
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে পারছে না আনুষ্ঠানিকভাবে কোনো কোচের নাম চূড়ান্ত করতে।
হাইপ্রোফাইল কোচ নিতে যে খরচ হবে, সেটি জোগান দিতে কদিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রী ইতিবাচক থাকলেও কোচের উচ্চ পারিশ্রমিকের সমাধান এত সহজে হচ্ছে না। কোচের নাম চূড়ান্ত করতে আজ জাতীয় দলের কমিটি আবারও সভায় বসেছিল। সভাতে যদিও কোনো সিদ্ধান্তে আসেনি। তবে বাফুফের আলোচনায় বেশ ভালোভাবেই আছেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান।
গ্যারেথ বেলদের সাবেক কোচ কোলম্যান নিজেও বাংলাদেশ কাজ করতে চান। তাঁর পুরো কোচিং স্টাফসহ এলে বাফুফেকে প্রতি মাসে প্রতি মাসে ৩৫ হাজার ডলার বা ৫০ লাখ টাকার বেশি ব্যয় করতে হবে। এত অর্থ ব্যয়ের সক্ষমতা বাফুফের নেই। বাফুফে দিতে পারবে বড়জোর ২০ হাজার ডলার বা ২৫ লাখ টাকার কাছাকাছি। তবে কোলম্যানের মতো বড় মাপের কোচকে পেতে বাফুফে সব চেষ্টাই করে যাচ্ছে। নিজেদের আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বাফুফে তাকিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দিকে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কাল ফের আমিনুল হকের সঙ্গে বসতে চাইছেন। শেষ পর্যন্ত কোলম্যান না হলে অন্য কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশন। সে ক্ষেত্রে তালিকায় আছেন ব্রেন্ড স্টর্ক, টমাস ডুলির নাম। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা ডুলি। ৬৪ বছর বয়সী ডুলি অবশ্য তালিকায় বেশ পেছনে আছেন।
হাইপ্রোফাইল কোচ যাঁকেই নিক বাফুফে, আর্থিক ব্যয় একটা বড় ব্যাপার। আর জাতীয় দলের কোচের পেছনে কোটি কোটি টাকা খরচে বাফুফেকে সহায়তা করা কতটা বাস্তবসম্মত হবে, সেটিও ভাবতে হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। তাদের অধীনে যে আরও অনেক পিছিয়ে থাকা ক্রীড়া সংস্থা রয়েছে। আগের বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কোচের ব্যাপারে যেহেতু ইতিবাচক আলোচনা হয়েছিল বাফুফের, সে ক্ষেত্রে এখনো কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৬ মিনিট আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
২ ঘণ্টা আগে
গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৫ ঘণ্টা আগে