
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দলে জায়গা করে নিয়েছেন গে। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার প্রথমবার ইংল্যান্ড দল ডাক পেলেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের সুবাদে ইতালির পাসপোর্ট পান তিনি। দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়েছে। ইতালির হয়ে ৩ টি-টোয়েন্টিতে ৬৪ রান করেছেন; স্ট্রাইকরেট ২১৩.৩৩। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে ৯২.০০ গড়ে ৫৫২ রান করেছেন তিনি। এবার খুলে গেল ইংল্যান্ড দলের দরজা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে তাঁর।
গে ছাড়াও প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন সনি বেকার এবং জেমস রিউ। অফ-ফর্মের কারণে দলের বাদ পড়েছেন দরের নিয়মিত মুখ জ্যাক ক্রলি ও ওলি পোপ। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৪ জুন সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিও, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ, জশ টাং।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে