
লর্ডস টেস্টে লো স্কোরিং থ্রিলারে পরশু রাতে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ের পর ইংল্যান্ডকে কঠিন শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। পয়েন্ট কাটার পাশাপাশি বেন স্টোকস ও তাঁর সতীর্থদের জরিমানাও করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা হয়েছে। একই সঙ্গে স্টোকসদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার শেষ করতে না পারলে একটি করে পয়েন্ট কাটা হবে। প্রত্যেক ওভারের জন্য করা হবে ৫ শতাংশ জরিমানা। লর্ডস টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কড়া শাস্তি দিয়েছেন ইংল্যান্ড দলকে। স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি যে শাস্তি ইংল্যান্ডকে দিয়েছে, সেটার প্রভাব পড়েছে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলেও। তিন ম্যাচে ইংলিশদের পয়েন্ট এখন ২২। ৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে স্টোকসের দল এখন তিনে অবস্থান করছে। তিন ম্যাচে পূর্ণ ৩৬ পয়েন্ট ও শতভাগ সাফল্যের হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা শ্রীলঙ্কার সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে। আর লর্ডস টেস্টের পর আঙুলের চোটে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির সিরিজ থেকে ছিটকে গেছেন। শোয়েবের জায়গায় শেষ দুই টেস্টের দলে এসেছেন লিয়াম ডসন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৩ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে