
শোয়েব বশিরের বল কোনোরকমে ডিফেন্ড করতে চেয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু সেই বল গড়িয়ে গড়িয়ে স্টাম্পে আঘাত হানতেই লর্ডসে ইংল্যান্ডের বাধভাঙা উদযাপন শুরু। অন্যদিকে তখন ভারতের হতাশা। এত কাছে এসেও লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টটা ২২ রানে হারতে হলো ভারতকে।
লর্ডসে রোমাঞ্চকর জয়ের পর গত রাতেই শোয়েবকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজের বাকি দুই টেস্টে টেস্টে খেলতে পারবেন না তিনি। এই স্পিনারের বাঁহাতের আঙুলে চিড় ধরা পড়েছে। আগামী সপ্তাহে তাঁর আঙুলে অস্ত্রোপচার করার সম্ভাবনা রয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।
শোয়েব লর্ডস টেস্টের তৃতীয় দিনেই আঙুলে ব্যথা পেয়েছেন। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট এন্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই। এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। এমনকি পরশু চতুর্থ দিনে বশিরকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছিল, তাঁর (শোয়েব) বোলিংয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটিং করা নিয়ে শঙ্কা থাকছে। শেষ পর্যন্ত লর্ডস টেস্টের বাকি অংশে ব্যাটিং, বোলিং দুইটাই করলেন তিনি। সিরাজকে বোল্ড করে শোয়েব ইংল্যান্ডকে এনে দিলেন রোমাঞ্চকর এক জয়।
লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে ৩৮৭ রানে গুটিয়ে গেছে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। স্বাগতিকেরা এই ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ১৯২ রান। জবাবে ভারত ৭৪.৫ ওভার ব্যাটিং করে ১৭০ রানে অলআউট হয়েছে। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৪৪ ও ৩৩ রান করেছেন তিনি। ম্যাচে ১১১ রানে নিয়েছেন ৫ উইকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে