
শুরুতেই সূচিতে পরিবর্তন। আজ মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬–২৭ মৌসুমের ফেডারেশন কাপের তিন ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আগামীকাল বিকেল তিনটায়।
মানিকগঞ্জ স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ভেন্যু অপরিবর্তিত থাকলেও এক দিন পেছাল ম্যাচ দুটি।
তবে নির্ধারিত সূচি অনুযায়ী আজ মাঠে গড়াবে শুধু গোপালগঞ্জের ম্যাচটি। সেখানে ফর্টিস এফসি খেলবে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের বিপক্ষে।
ফেডারেশন কাপের সূচিতে এই পরিবর্তন এমন এক সময়ে হলো, যখন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ঘরোয়া ফুটবলের সূচি ব্যবস্থাপনা নিয়ে ক্লাবগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনে তাদের দুটি ম্যাচের সূচি পরিবর্তন করেছিল বাফুফে। জাতীয় দলে মোহামেডানের নয় খেলোয়াড় থাকায় ক্লাবটি সূচি পরিবর্তনের আবেদন করেছিল, যা ২০ সেপ্টেম্বর অনুমোদন করে বাফুফে।
এরপর নিজেদের ম্যাচের সূচিতেও পরিবর্তন চায় আবাহনী। জাতীয় দলের ক্যাম্পে তাদের চার খেলোয়াড় থাকায় ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ পুনর্নির্ধারণের আবেদন করে ক্লাবটি। এর মধ্যে দুই খেলোয়াড় পরে চোটেও পড়েছেন।
বাফুফের সিদ্ধান্তে আপত্তি জানায় ব্রাদার্স ইউনিয়নও। মোহামেডানের ক্ষেত্রে সূচি বদল করা হলেও অন্য ক্লাবগুলোর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে না—এমন প্রশ্ন তুলেছিল তারা। সেই বিতর্কের মধ্যেই আবাহনী ও ব্রাদার্সের ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হলো।

লিওনেল মেসির শৈশবের ক্লাব বললে একবাক্যে অনেকেই বার্সেলোনার নাম বলবেন। বার্সার হয়েই একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। কিন্তু এটাই যে মেসির একমাত্র শৈশবের ক্লাব নয়। আর্জেন্টাইন তারকা খেলেছিলেন তাঁর এলাকা রোজারিওর এক ক্লাবে। এবার সেই ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
১৮ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
১ ঘণ্টা আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
২ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে