
৯ উইকেটের জয় নিশ্চিতের পর ডারউইন হয়ে যায় এক টুকরো বাংলাদেশ। গ্যালারিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা উড়িয়েছেন লাল সবুজ পতাকা। শুধু যে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের দর্শকেরাই এটা উপভোগ করেছেন তা নয়। সুদূর বাংলাদেশ থেকেও দর্শকেরা টিভিতে সেটা উপভোগ করেছেন। কিন্তু সেটা বাংলাদেশের কোনো টিভিতে নয়। খেলা দেখতে হয়েছে অন্য দেশের প্রচারিত টিভিতে ও ডিজিটাল প্ল্যাটফর্মে।
ডারউইন টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুকে জানিয়ে দেয়, কোথায় কোথায় দেখানো হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে ছিল না টি স্পোর্টসের নাম। যারা বাংলাদেশের ক্রিকেট-ফুটবলের ম্যাচ যেখানেই হোক না কেন, সম্প্রচার করে থাকে। বাংলাদেশ থেকে ক্রিকেটপ্রেমীরা খেলা দেখেছেন ভারতীয় স্টার স্পোর্টস ওয়ানে। এমনকি ট্যাপম্যাডে সাবস্ক্রাইব করেও দেখতে হয়েছে খেলা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসান মাহমুদদের ৯ উইকেটের জয়ের পর তামিম কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। দেশের কোনো টিভিতে খেলা না দেখানোর বিষয়টিও জিজ্ঞেস করা হয়েছে বিসিবি সভাপতিকে। উত্তরে তামিম বলেন, ‘দুর্ভাগ্যবশত বিস্তারিত শেয়ার করতে পারব না। এখানে অন্য একটা টেকনিক্যাল ব্যাপার ছিল। স্বত্বটা হলো অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া কাকে দেবে, কাকে বিক্রি করবে, কী চুক্তি হবে, না হবে, এটা অস্ট্রেলিয়াই সিদ্ধান্ত নেবে।’
যেহেতু এখানে আয়োজক অস্ট্রেলিয়া, এখানে তাই বিসিবির সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘যেমন আমরা যখন আয়োজন করি, তখন আমরা সিদ্ধান্ত নিই যে কাকে দেব, কাকে দেব না।এটা অস্ট্রেলিয়ার ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে সরাসরি সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দিয়ে দিলে জিনিসটা ভুল হবে।’
বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা দেশীয় কোনো টিভিতে দেখতে না পাওয়ায় হতাশা কাজ করছে তামিমেরও। বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘তবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিকেটের অনেক ফলোয়ার্স আছেন, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমাদের চ্যানেলে দেখাক। তবে আবারও বলছি, এখানে তারা পার্টনার। একজনের নাম না, অনেকেই আমাদের পার্টনার। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে যাতে এই জিনিসগুলো সামনে আরও সুন্দরভাবে করা যায়।’
অস্ট্রেলিয়াকে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৩ ঘণ্টা আগে