
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়—বাংলাদেশ ক্রিকেটে এমন সাফল্য যে পুরস্কার পাওয়ার দাবিও থাকবে, সেটি বলাই যায়। তবে ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়েরা কত টাকা বোনাস পাবেন, সেই অঙ্ক এখনই বলতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বোনাস নিয়ে সিদ্ধান্ত বোর্ড ও খেলোয়াড়দের মধ্যেই আলোচনা করে হবে।
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে চার দিনের মধ্যেই প্রথম টেস্ট শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ইতিহাস গড়েছে দলটি। জয়ের পর বোনাস নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন, ‘বোনাসের বিষয়টায় এটা আমরা... আমাদের মধ্যেই থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করব।’
তামিমেরর মতে, বোর্ডের কাজ ছিল দলকে প্রয়োজনীয় সুবিধা দেওয়া, পাশে থাকা ও দিকনির্দেশনা দেওয়া। মাঠের ফলাফল এনে দিয়েছেন খেলোয়াড়েরাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের গুরুত্ব শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ নয় বলেও মনে করেন বিসিবি সভাপতি,‘এটা খালি একটা জয় না, এটা একটা খুবই শক্তিশালী বার্তা। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে।’
এই জয়ের পর বিদেশের মাটিতে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন তামিম। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফল ভবিষ্যতে অন্য দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজনের আলোচনায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। সামনে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় এই জয়কে কাজে লাগাতে চান তামিম, ‘অন্যান্য দলগুলোর সঙ্গে যখন আমরা আলোচনা করব, তখন এই ম্যাচটি নিঃসন্দেহে আমাদের সাহায্য করবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই যে প্রথমবারের মতো বাংলাদেশ জিতেছে তা নয়। এর আগেও তিন সংস্করণে জয়ের কীর্তি রয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের। তবে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে টেস্টে হারানো তো চাট্টিখানি কথা নয়। বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপনটা তাই বাঁধনহারা।
১ ঘণ্টা আগে

ডারউইনে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। যে অস্ট্রেলিয়ায় সবশেষ ২০০৩ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২৩ বছর পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে এশিয়ার এই দলটি। ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট বিশ্বে চলছে বাংলাদেশ বন্দনা।
১ ঘণ্টা আগে
৯ উইকেটের জয় নিশ্চিতের পর ডারউইন হয়ে যায় এক টুকরো বাংলাদেশ। গ্যালারিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা উড়িয়েছেন লাল সবুজ পতাকা। শুধু যে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের দর্শকেরাই এটা উপভোগ করেছেন তা নয়। সুদূর বাংলাদেশ থেকেও দর্শকেরা টিভিতে সেটা উপভোগ করেছেন। কিন্তু সেটা বাংলাদেশের কোনো টিভিতে নয়। খেলা
৩ ঘণ্টা আগে