
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে পাকিস্তান এরই মধ্যে দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের দলে একঝাঁক নতুন ক্রিকেটার নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ আমির, মোহাম্মদ ইউসুফরা পিসিবির দল ঘোষণা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। যদিও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলাম বলছেন ভিন্ন কথা।
শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে গতকাল পিসিবি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দল থেকে বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ুবদের জন্য ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে বাবরের বাদ পড়া নিয়ে আলোচনা হচ্ছে বেশি। তিনি সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। উপরন্তু ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সিরিজের দল দিয়েছে পিসিবি। যাঁদের মধ্যে ফারহানের শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।
পাকিস্তান সিরিজ সামনে রেখে এখন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা প্রস্তুতি নিচ্ছেন। আজ ক্রিকেটারদের প্রস্তুতি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন সোহেল। বাংলাদেশকে হালকাভাবে নিতেই কি পাকিস্তান একঝাঁক নতুন ক্রিকেটার নিয়েছে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না না। আপনি চিন্তা করবেন যে যেহেতু শুরু হয়েছে এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাদের (পাকিস্তান) নিজস্ব কিছু কৌশল ও পরিকল্পনা রয়েছে। তারা কীভাবে আসলে ক্রিকেটারদের দেখবে, নতুন ক্রিকেটারদের নেওয়া যায় কি না, এগুলো একেকটা নির্ভর করে। অথবা তারা কীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এবং সেই ক্রিকেটারদের কীভাবে কাজে লাগাবে, সেটা নির্ভর করে।’
২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ৬ ওয়ানডে সিরিজ খেলে জিতেছে কেবল দুই সিরিজ। যার মধ্যে গত বছরের অক্টোবরে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে। তা ছাড়া ওয়ানডের চেয়ে গত কয়েক বছরে টি-টোয়েন্টি বেশি হচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগও চলছে সমানতালে।
টি-টোয়েন্টি থেকে আরেক সংস্করণ হওয়ায় পাকিস্তান যে খুব এগিয়ে বাংলাদেশের চেয়ে, সেটা মনে করেন না সোহেল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ বলেন, ‘তিন সংস্করণের মধ্যে আমরা তুলনামূলক ওয়ানডে ভালো খেলি। এটা যেহেতু আমাদের ঢাকা লিগ যেটা হয় এবং ওয়ানডেতে আমাদের আগের রেকর্ডও ভালো এবং যেন দ্রুত মানিয়ে নিতে পারে, সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে প্রস্তুতি হচ্ছে, সেটা দিয়ে...এটা সব দলের জন্য সমান। এমন না যে পাকিস্তান ওয়ানডে খেলার মধ্যে ছিল। এখনো ওয়ানডে খেলছে। তারাও টি-টোয়েন্টির মধ্যে ছিল। এখন এসে খেলছে।’
২০২৬ বিপিএল থেকেই নাজমুল হোসেন শান্তকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। তাঁর নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন চার নম্বরে। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। সবশেষ ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত বিসিএলেও একটা ফিফটি করেছেন।
বাজে সময় কাটিয়ে শান্ত এখন দারুণ ছন্দে আছেন বলে মনে করেন সোহেল। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ছেলে যখন খারাপ খেলছিল, তার আগে তো ভালো খেলছিল। তাহলে তো সে ভালো খেলার জন্য প্রমাণিত। বাজে সময় যেতেই পারে। সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা দেখতে হবে যে বিপিএলের আগে কী প্রস্তুতি নিয়েছিল বা বিসিএলের আগে কী ধরনের প্রস্তুতি নিয়েছে, সেটাই আর কী। এই যে পাকিস্তান সিরিজে আজ যে অনুশীলনে এল, সেখানে আসলে কী কী চ্যালেঞ্জ হতে পারে, কী কী জিনিস দেখা উচিত, সেই জায়গাগুলো দেখা।’
২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। বিসিবির একাধিক পরিচালকও পাকিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজের মামলা লড়তে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া পডকাস্টে আসিফ আকবর জানিয়েছিলেন, সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে।
১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা সাকিব যদি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেললেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন সোহেল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই কোচ বলেন, ‘অবাক হবো কীসের জন্য? যেসব সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি না থাকে, তাহলে তো সাকিব আমাদের জন্য অবশ্যই সেরা পছন্দ। সে দলে খেলবে। তার খেলা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।’
সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচ মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে