
পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা যেন সহজে শেষ হবার নয়। একের পর এক ইস্যু সামনে চলে আসে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান যখন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে ধেয়ে গেল সমালোচনার তির। পিসিবি এমন সিদ্ধান্ত কী করে নিল, তা বুঝতেই পারছেন না মোহাম্মদ ইউসুফ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দায়ে পাকিস্তান ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। আর গতকাল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করল, তখন বোর্ডকে একহাত নিলেন ইউসুফ। বিশেষ করে বাবরকে কেন এই সিরিজ থেকে বাদ দেওয়া হলো, তাতে ইউসুফ হতবাক। পাকিস্তানের সাবেক এই ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ব্যাপার না হয়, তাহলে ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। বাবরের মতো এই সিরিজে জায়গা হয়নি ফখর জামানেরও। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ফখর এখন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। বাংলাদেশ সিরিজ দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ছয় পাকিস্তানি ক্রিকেটার। যাঁদের মধ্যে ফারহানের শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামাইল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। তাঁরা কদিন আগে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনস-ইংল্যান্ড লায়নস সিরিজের বাকি অংশ বাতিল হয়ে গিয়েছে।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানে জিতলে পাকিস্তান উঠত সেমিফাইনালে। কিন্তু সেই ম্যাচ ৬ রানে জেতায় সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান সুপার এইট থেকেই বিদায় নিয়েছে। টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায়ের পর পিসিবির নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন আলিম দার। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বকাপের দল নির্বাচনের আলোচনায় নিজেকে আলিম উপেক্ষিত মনে করছিলেন। বিশেষ করে বাবর আজম, শাদাব খান ও উসমান খানকে বিশ্বকাপ দলে নেওয়ার ব্যাপারে আলিম আপত্তি জানিয়েছিলেন। পাশাপাশি কমিটির কিছু অভ্যন্তরীণ ব্যাপারও রয়েছে বলে জানা গেছে।
সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ৮ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৩ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৫ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৮ ঘণ্টা আগে