
মাঠ থেকে নয়, বরং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই অবসর নেওয়া একরম নিয়মে পরিণত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখানো পথ অনুসরণ করে কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। এবার রুবেলকে বিদায়ী সম্মাননা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল মিরপুরে সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের আগে সদ্য অবসরে যাওয়া রুবেলকে সম্মাননা দেওয়া হবে বলে বিসিবি আজ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে। বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন রুবেল হোসেন। ১২ বছর ক্রিকেট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ উইকেট নেওয়া রুবেলকে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে শেরেবাংলা স্টেডিয়ামে সম্মাননা জানানো হবে। বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের নিবেদিত যোদ্ধার এই সম্মান প্রাপ্য।’
রুবেলকে নিয়ে ফেসবুকে যে ফটোকার্ড বিসিবি বানিয়েছে, সেখানে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, শেষ ম্যাচ, উইকেট সংখ্যা সবই উল্লেখ করা হয়েছে। ১৯৩ উইকেটের মধ্যে টেস্টে পেয়েছেন ৩৬ উইকেট। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ও ২৮ উইকেট নিয়েছেন তিনি। ফটোকার্ডে একেবারে নিচের দিকে লেখা, ‘একেবারে দিবানে।’
এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন রুবেল। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের এপ্রিলের পর আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দেখা যায়নি তাঁকে। জাতীয় দলের হয়ে রুবেল শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে। ৫ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৯ সালের ১৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন রুবেল। সে বছরের জুন এবং জুলাইয়ে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণে রুবেলের শিকার ১৯৩ উইকেট। বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এর মধ্যে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অন্যতম। সে ম্যাচে শেষ দিকে ইংলিশদের ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নেন রুবেল। আর ২০১০ সালে কাইল মিলসকে বোল্ড করে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশে’র নায়ক এই রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষেই ২০১৩ সালে হ্যাটট্রিকও করেছিলেন রুবেল।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৩ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৫ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৮ ঘণ্টা আগে