
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অপেক্ষা বেড়েই চলেছে বার্সেলোনার। ২০১৫ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আর ফাইনালেই উঠতে পারেনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গতকাল আশা জাগিয়েও শেষ পর্যন্ত বার্সা থেকে গেছে পরাজিতদের দলে। কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে হান্সি ফ্লিকের দলের পথচলা।
ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা খেলতে নামে ২-০ গোলে পিছিয়ে থেকে। ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সা জেতে ২-১ গোলে। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কাটে দিয়েগো সিমিওনের আতলেতিকো।
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার আগেভাগে বিদায়ঘণ্টা বেজে গেছে ঠিকই। কিন্তু ২০২৫-২৬ মৌসুম শিরোপা জিতে শেষ করার সম্ভাবনা এখনো রয়েছে কাতালানদের। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমান ৩১ ম্যাচে পেয়েছে ৭০ পয়েন্ট। আতলেতিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ফ্লিক বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো লা লিগা জেতা। সেই পথেই এগোচ্ছি। এখনো কাজ শেষ হয়নি। চ্যাম্পিয়নস লিগ জেতা একটি বড় স্বপ্ন। আমাদের একটি তরুণ দল আছে। তারা পারবে এবং আরও উন্নতি করবে।’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে নামলেও আশা হারাননি ইয়ামাল। দ্বিতীয় লিগের আগের দিন ১৮ বছর বয়সী এই বার্সা ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই আমি অনেক দায়িত্ব নিয়েছি। আমি তাতে অভ্যস্ত। তাতে আমার কোনো আপত্তি নেই।’ যে কথা সেই কাজ। গতকাল ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে ৪ মিনিটে গোল করেন তিনি। ফেরান তোরেসের পাস রিসিভ করে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন ইয়ামাল। ২৪ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন তোরেস। দানি ওলমোর পাস রিসিভ করে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তোরেস।
দুই লেগ মিলিয়ে আতলেতিকো-বার্সা কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন ২-২ হলেও সেটা বেশিক্ষণ থাকেনি। ৩১ মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আতলেতিকো। মার্কোস লরেন্তের পাস রিসিভ করে গোল করেন আদেমোলা লুকমান। ম্যাচের শেষ ভাগে এসে ৩-৩ করার সুযোগ এসেছিল বার্সার কাছে। তবে রুনি বার্দগিজির ক্রস থেকে রোনাল্ড আরাউহো হেড দিলেও তা ঠিকঠাক হয়নি। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৩-২ গোলের জয় নিয়ে সেমিতে ওঠে আতলেতিকো।
ম্যাচের শেষ ১১ মিনিট অবশ্য বার্সেলোনাকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, ‘আমরা ভালো খেলেছি। নিজেদের পুরোটা দিয়েছি। চেষ্টা করেছি। তবেভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সঠিক পথে আছি। একজন খেলোয়াড় কম থাকলে সব সময়ই কঠিন হয়ে যায়।’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে লাল কার্ডের কারণে ছিলেন না পাউ কুবারসি। চোটে পড়ায় রাফিনিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেন, মার্ক বার্নালের মতো খেলোয়াড়রা খেলতে পারেননি। রবার্ট লেভানডফস্কি, মার্কাস রাশফোর্ড, ফ্রেঙ্কি ডি ইয়ং, রোনাল্ড আরাউহোদের প্রথম একাদশে না রেখে বদলি হিসেবে নামানো হয়। যে দল নিয়ে ফ্লিক খেলতে নেমেছেন, তার গড় বয়স ২৫ বছরও নয়। এই তরুণ দল নিয়ে বার্সা কোচ পরবর্তী চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছেন। বার্সেলোনা চ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটা সময়ই বলে দেবে।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে