
চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
এনএফএফ গত কয়েক বছর ধরেই ইনফান্তিনোর নিয়মিত সমালোচক। এবার যখন বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি। তাতে নরওয়ে ফুটবল ফেডারেশন আস্থা হারিয়ে ফেলেছে ইনফান্তিনোর ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানকে’ এনএফএফ প্রধান লিসে ক্লাভনেস বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইনফান্তিনোর প্রতি আর কোনো আস্থা নেই। আমরা তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি। ইনফান্তিনোর আর পেছনে তাকানোর সময় নেই।’
তিন বছর আগে যেমন ইনফান্তিনোকে নরওয়ে ভোট দিইনি, এবারও ফিফা সভাপতির বিপক্ষে অবস্থান করছে দেশটির ফুটবল ফেডারেশন। এনএফএফ বলেন, ‘আমরা বুঝি যে সবাই একই দেশের মানুষ। এটাই আমাদের অবস্থান। ২০২৩ সালে তাঁকে ভোট দিইনি। তবে তিনি নির্বাচিত হওয়ার পর আশা করেছিলাম তাঁকে সমর্থন করব। তিনি যেসব ইতিবাচক সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলো বাস্তবায়ন করুন—সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু তিনি তা করেননি। তাই এখন আমরা তাঁর পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’
ইনফান্তিনো বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব দেওয়ার পর উয়েফার ৫৫ সদস্যদেশ ফিফাকে বয়কটের ঘোষণা দিয়েছে। এমনকি সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মরক্কোতে গত পরশু জরুরি বৈঠকে ক্ষমাও চেয়েছেন তিনি। তবু ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি উয়েফা। তাতে করে ফিফার অনেক টুর্নামেন্ট পড়ে গেছে হুমকির মুখে।
উয়েফা নিজেদের অবস্থানে অটল থাকায় দুশ্চিন্তা আরও বেড়ে গেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের। এনএফএফ প্রধান ক্লাভনেস বলেন, ‘আমরা অনেক দিন ধরেই উদ্বিগ্ন ছিলাম। প্রত্যেক বছরে পরিস্থিতি আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছাচ্ছে। আমরা এখন এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি, যেখানে অনেক বিভক্তি তৈরি হয়েছে। আমি বলব বিশৃঙ্খল অবস্থা। বিশ্ব ফুটবল যেন সামনে এগিয়ে যেতে পারে এবং দারুণ পরিবেশ যেন তৈরি হয়, সেজন্য পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’
ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।
২০১৫ থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। তবে যেভাবে তিনি ‘নিঃস্ব’ হয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে সমর্থন কমে যাচ্ছে, তাতে করে ফের ফিফা সভাপতি হওয়া তুলনামূলক কঠিনই।

ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর
৬ ঘণ্টা আগে
টানা দুইবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। এবার তিনি অ্যালেক্স ক্যারিকে এক ভোটের ব্যবধানে হারিয়ে পেলেন অ্যালান বোর্ডার পদক। টানা দুইবার বর্ষসেরা পুরস্কারের পদক জিতে হেড যেমন উচ্ছ্বসিত, একই সঙ্গে তাঁর চিন্তা বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়
৭ ঘণ্টা আগে
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
৮ ঘণ্টা আগে