
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন সমালোচনার মুখে, তখন তাঁর পাশে দাঁড়াল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। বৃহস্পতিবার সিএএফের নির্বাহী কমিটি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
তবে ব্যতিক্রম উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো দায়িত্বে থাকা পর্যন্ত ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে অটুট থাকবে তারা।
ফিফার ২১১টি সদস্য সংস্থার মধ্যে সিএএফের সদস্য ৫৪টি। ২০১৬ সালে ইনফান্তিনো ফিফার সভাপতি হওয়ার পর থেকে এই শক্তিশালী ভোটিং ব্লকটি ধারাবাহিকভাবে তাঁর পক্ষে অবস্থান নিয়েছে। সিএএফের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সিএএফ নির্বাহী কমিটি (এক্সকো) সর্বসম্মতিক্রমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং বছরের পর বছর আফ্রিকান ফুটবলের পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে।’
বিশ্বকাপের ভবিষ্যৎ বাণিজ্যিক আয়ের একটি অংশ বিক্রির উদ্দেশ্যে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা ঘিরেই সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত। মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর অভিযোগ ছিল, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি। তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করে ফিফা। পাশাপাশি পুরো প্রক্রিয়া পর্যালোচনার প্রতিশ্রুতিও দেয় সংস্থাটি।
সিএএফ সভাপতি প্যাট্রিস মোৎসেপে ফিফা সভাপতি ইনফান্তিনো এবং মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘সিএএফ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের যৌথ হালনাগাদ'কে স্বাগত জানায় এবং সমর্থন করে।’
তবে একই সঙ্গে বৈশ্বিক ফুটবলে সুশাসন ও স্বচ্ছতার গুরুত্বও তুলে ধরেন মোৎসেপে, ‘আমরা ফিফা, এর সদস্য সংস্থা, অন্যান্য ফুটবল কনফেডারেশন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য হলো সুশাসন, যথাযথ প্রক্রিয়া এবং বৈশ্বিক সেরা স্বচ্ছতার মান বজায় রাখা, পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ও বিকাশে অবদান রাখা।’
চলমান বিতর্ক শুরুর আগেই ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছিলেন মোৎসেপে। তিনি বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করি। তিনি শুধু একজন ভালো বন্ধু নন, তিনি একজন বিশ্বস্ত বন্ধু। তিনি আফ্রিকার প্রতি বিশ্বস্ত। আমি এমন একটি পরিবেশ থেকে এসেছি, যেখানে কেউ আপনার প্রতি বিশ্বস্ত থাকলে তাকে কখনো পেছন থেকে ছুরি মারা হয় না।’

টানা দুইবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। এবার তিনি অ্যালেক্স ক্যারিকে এক ভোটের ব্যবধানে হারিয়ে পেলেন অ্যালান বোর্ডার পদক। টানা দুইবার বর্ষসেরা পুরস্কারের পদক জিতে হেড যেমন উচ্ছ্বসিত, একই সঙ্গে তাঁর চিন্তা বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়
২৫ মিনিট আগে
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না দুই বছরের বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার অতীতের মতো আবারও জানিয়েছেন—দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে
আবাহনীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে ৩০ জনের বেশি ফুটবলার ও কোচিং স্টাফের নিবন্ধন শেষ করা সহজ হবে না। সে কারণে ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও কয়েক দিন বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগে