
বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে গতকাল থেকেই ভিড়। হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে ধীরে ধীরে দূর হচ্ছে দুশ্চিন্তা।
তামিমকে আজ সকালে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তামিম ইকবাল দেখা করেছেন ও কথাবার্তা বলেছেন। জানা গেছে, কেপিজে হাসপাতাল থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়েছে। দুপুর ১২টায় বাংলাদেশের তারকা ক্রিকেটারের অবস্থা নিয়ে ব্রিফিং করা হবে। তামিমের সুস্থতার জন্য আজ ডিপিএলে তিনটি ম্যাচ শুরুর আগেই বিশেষ দোয়া পড়া হয়েছে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি হওয়া তামিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাঁকে (তামিম) গতকাল নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা। কয়েক ঘণ্টা পর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তিনি (তামিম) কথা বলতে পারছেন। বিকেলে মোহামেডান সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেট বিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও খবর পড়ুন:

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
২০ মিনিট আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে