
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
এ বছরের এপ্রিলে স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছিলেন মেসি। পাঁচ মাস না পেরোতেই আরেক স্প্যানিশ ক্লাব কেনার কাছে এখন আর্জেন্টাইন তারকা। সূত্রের বরাতে গত রাতে ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে রাজি মেসি। তবে প্রাথমিক চুক্তি হলেও চূড়ান্তভাবে এখনো চূড়ান্ত চুক্তি করেননি আর্জেন্টাইন তারকা।
যদি এলদেনসে কিনতে পারেন, তাহলে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় ক্লাব কিনবেন মেসি। তবে কেনার কার্যক্রম তো এত সহজ নয়। আগে এলদেনসে ক্লাবের আর্থিক ও আইনি বিষয়গুলো দেখা যাবে। স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন দরকার হবে। বর্তমানে এলদেনসের মালিকানা রয়েছে কলম্বিয়ার কোম্পানি গ্রুপো টিএইচের কাছে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে যে খুব ইতিহাসমৃদ্ধ, ব্যাপারটা তা নয়। প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ক্লাবটি উঠেছিল ২০২৩ সালে। যেটার জন্য অপেক্ষা করতে হয়েছিল ৫৯ বছর। তবে দ্রুতই ফের অবনমন হয় ক্লাবটি। ২০২৬-২৭ মৌসুমে ফের দ্বিতীয় বিভাগে ফেরে এলদেনসে। পাঁচ মাস আগে যে কর্নেয়া কিনেছিলেন, সেটা মূলত আধা পেশাদার ক্লাব। এলদেনসে কিনতে পারলে প্রথম কোনো পেশাদার ক্লাব স্পেনে কিনবেন মেসি। যদিও স্প্যানিশ ফুটবলে বেশির ভাগ সময়ই নিচের স্তরেই খেলে ক্লাবটি।
২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৭৭৮ ম্যাচ খেলেছেন। ৬৭২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ক্লাবটির হয়ে জিতেছেন ৩৪ শিরোপা। যার মধ্যে রয়েছে ১০ লা লিগা ও ৪ চ্যাম্পিয়নস লিগ। ইন্টার মায়ামির হয়ে তিন বছরে জিতেছেন তিন শিরোপা। কদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।

প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২৫ মিনিট আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২ ঘণ্টা আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
২ ঘণ্টা আগে