
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ খেলা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বলে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছে বাংলাদেশ ফুটবল দল।
এএফসি এশিয়ান কাপ বাছাই ভারত ম্যাচ সামনে রেখে আজ সন্ধ্যার পর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। অবশ্য এর আগে তামিমের অসুস্থতার খবর কানে পৌঁছে যায় তাঁদের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
বাংলাদেশ সময় সকাল ৯টায় বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডান অধিনায়ক টসের পর তামিমের অবস্থা বেশি খারাপ হওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানানো হয়েছে তামিমের পেজে।
সেখানে বলা হয়েছে, ‘শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাঁকে আবার নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
এদিকে, কাল শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
৪২ মিনিট আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
১ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২ ঘণ্টা আগে