
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানাকে গত পরশু জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি। সেই রেশ কাটতে না কাটতেই গতকাল তাঁর আরেক সতীর্থ পেলেন শাস্তি। হংকং ম্যাচে পাকিস্তানি ব্যাটার গুল ফিরোজাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় মূলত ফিরোজাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এমন শাস্তি দিয়েছে।
দুবাইয়ে গত পরশু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান খেলেছে হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের সেই ম্যাচে পঞ্চম ওভারের প্রথম বলে হংকংয়ের বাঁহাতি চায়নাম্যান বোলার কারি চ্যানকে সুইপ করতে নিচু হয়েছিলেন ফিরোজা। প্যাডে লাগায় মাঠের আম্পায়ার ফিরোজাকে আউট ঘোষণা করেছন। রিভিউ না থাকায় ফিরোজাকে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়। মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যাট দিয়ে ইঙ্গিত করেন যে বল তাঁর ব্যাটে লেগেছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠে ফিরোজার বিরুদ্ধে।
সানার মতো ফিরোজাও ২৪ মাসে দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। পাকিস্তানি অধিনায়কের শাস্তির কারণ অবশ্য ভিন্ন। ৫ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতীয় ওপেনার শেফালি ভার্মাকে কট এন্ড বোল্ড করে উল্লাস করেন সানা। শেফালিকে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা করেন পাকিস্তানি অধিনায়ক। সানাকেও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।
সানার দল ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল। তবে ফিরোজা অবশ্য গত পরশু জয় নিয়ে মাঠ ছেড়েছেন। হংকংকে ৭২ রানে হারিয়ে সেমির টিকিট কাটে পাকিস্তান। পরশু দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকাল প্রথম সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
১৪ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে