
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
ডারউইনে গত আগস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে হাসান হয়েছিলেন ম্যাচসেরা। ১১১ রানে নিয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই পেয়েছিলেন ৬ উইকেট। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন কেন্টেও। দ্বিতীয় দফায় কেন্টে ফিরে এরই মধ্যে নিয়েছেন ১১ উইকেট। গতকাল ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে কেন্টের ওয়েবসাইটে হাসান বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই খুশি যে দুই বাংলাদেশি কেন্টের হয়ে খেলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যেমন খেলেছি, তারপর এটা আমাদের জন্য খুবই বিশেষ কিছু।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টুতে গতকাল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড। আগে ব্যাটিং পাওয়া ডার্বিশায়ার গুটিয়ে যায় ৩১১ রানে। ১০ উইকেটের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হাসান ও খালেদ। যেখানে হাসান পেয়েছেন ৪ উইকেট ও খালেদ ৩ উইকেট পেয়েছেন।
খালেদের সঙ্গে জুটি বেঁধে বোলিং খুব উপভোগ করছেন হাসান। ভবিষ্যতেও হাসান এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। প্রথম দিনের খেলা শেষে ২৬ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেন, ‘আমার সঙ্গে খালেদ আহমেদ জুটি হিসেবে থাকাটা অবশ্যই ভালো ছিল। তাতে খুবই খুশি। কেন্টের হয়ে নিজের প্রথম ম্যাচেই সে ৩ উইকেট নিয়েছে। আশা করি পরের ইনিংসেও সে দারুণ কিছু করবে।’
হাসান মাহমুদ আরও বলেন, ‘নতুন উইকেটে আমি শুধু ভালো লেংথে বল করে ব্যাটসম্যানকে চাপে রাখার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব রান কম দেওয়ার চেষ্টা করেছি।’

বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২ ঘণ্টা আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে