
এই এশিয়া কাপেই দুবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। আজকের ফাইনালেও তারা ফেবারিট। ফাইনাল স্রেফ নতুন আরেকটি ম্যাচ। এখানে পূর্ব লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকাটা কাজে আসে না। দিনের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে মাচের ফল। আর ফাইনালটা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, ব্যাট বলের লড়াই ছাপিয়ে সেটি হয়ে যায় মর্যাদার লড়াই। দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতা যোগ করে নতুন মাত্রা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার রেশ এবারের এশিয়া কাপেও। পরস্পরের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করা, চোখাচোখি না হওয়ার সঙ্গে সাহিবজাদা ফারহান ও হারিস রউফদের ‘একে ৪৭’ এবং ‘প্লেন ক্র্যাশ’ সেলিব্রেশন—সব মিলিয়ে ফাইনালকে ঘিরে উত্তেজনার একটা দারুণ আবহ। ফাইনালে ব্যাট বলের লড়াইয়ে সেই উত্তেজনাটা থাকলেই হয়!
গুগলের সুপার কম্পিউটার জেমিনির বলছে
‘ভারত-পাকিস্তান ফাইনালের ফল নিয়ে পূর্বানুমান করা খুবই কঠিন। কারণ, চাপ আর দ্বৈরথের ব্যাপারটা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যায়। তবে চলতি এশিয়া কাপে দুই দলের পারফরম্যান্স ও বিশেষজ্ঞের বিশ্লেষনের ফল—ভারতই সম্ভাব্য বিজয়ী।’
চ্যাটজিপিটি বলছে
ফর্ম, ভারসাম্য আর সামগ্রিক শক্তিমত্ত্বা বিবেচনায় আমার পূর্বানুমান হলো—২০২৫ এশিয়া কাপের ফাইনাল জিতবে ভারত। ছন্দে থাকা ভারতের ব্যাটিংয়ে যেমন আছে গভীরতা, তেমনি বোলিংয়েও আছে বৈচিত্র্য। সম্ভাবনার হিসেবে বললে ভারতের জয়ের সম্ভাবনা ৬০-৭০ শতাংশ, পাকিস্তানের ৩০-৪০ শতাংশ।
আরও খবর পড়ুন:

দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে