ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। এই উপলক্ষে আজ শুক্রবার দেশব্যাপী দোয়ার কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দমিছিল কিংবা কোনো সভা করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে মসজিদে মসজিদে অনুষ্ঠেয় দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব-স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
১০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, নির্বাচনের ফলাফল ‘টেম্পারিং’-এর চেষ্টা হচ্ছে। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
বিজয় নিয়ে কোনো মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
নরসিংদী-২ আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারওয়ার তুষার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।’
২ ঘণ্টা আগে