রাজশাহীতে মহানগর দায়রা জজ আবদুর রহমানের বাসায় হত্যাকাণ্ডে গভীর শোক, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আজ শনিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একটি নিরপরাধ শিশুকে হত্যা করা এবং একজন মায়ের ওপর সন্ত্রাসী হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে নিহত তাওসিফের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, মহান রব তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আহত তাসমিন নাহার লুসীর দ্রুত সুস্থতা কামনা করছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও আইনের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনা যেন কোনোভাবেই গাফিলতি বা ধামাচাপা না থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দাবি জানাচ্ছি এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘সাইবার সুরক্ষা আইন অন্তর্বর্তী সরকারের আমলে যেটা করা হয়েছে, তা পর্যাপ্ত আলোচনার মাধ্যমে করা হয়েছে। তাহলে সেই আইনে আবারও হাত দিলেন কেন? মূলত এই আইনের মাধ্যমে সরকার মানুষকে হেনস্তা করার অনেক অপশন তৈরি কর
১ ঘণ্টা আগে
সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
৩ ঘণ্টা আগে
দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
১ দিন আগে