
নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
রাত ২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নরসিংদী-২ আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারওয়ার তুষার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।’
২৪ মিনিট আগে
ঢাকা-৮ আসনের নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘এখন আমার নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের কঠিন পরিশ্রম নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করব, তোমরা চোখ-কান খোলা রাখবে।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কিছু আসনে ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির আমির শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
চূড়ান্ত ফল ঘোষণার পর জোটশরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কিছু আসনে ফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি, তাও জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইতিবাচক ধারার রাজনীতি
২ ঘণ্টা আগে