
রাজশাহীতে এক বিচারকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যার পরিপ্রেক্ষিতে দেশের সব আদালত ও বিচারকের বাসস্থানে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে বিচারকদের কর্মপরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামী রোববার থেকে কলমবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিচারকদের এই সংগঠন।
আজ শুক্রবার বিজেএসএর সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান সুমনকে হত্যা করা হয়। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন। এ ঘটনায় আটক তরুণ লিমন মিয়া সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
রাজশাহী নগরে বিচারকের বাসায় ঢুকে হত্যার ঘটনার পরদিনই নিরাপত্তাব্যবস্থা-সংক্রান্ত দুই দফা দাবি জানালেন দেশের সব বিচারক।
বিবৃতিতে তাঁরা রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে বিচারকের ছেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন নিহত ও স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। হত্যার শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে অ্যাসোসিয়েশন। প্রকাশ্যে বিচারক পরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ।
বিবৃতিতে বিচারকদের নিরাপত্তাহীনতার মধ্যে বসবাসের চিত্র তুলে ধরে বলা হয়, দেশের প্রতিটি আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি পাঠানোর পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও বিচার বিভাগের সদস্য ও তাঁদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন। জেলা পর্যায়ের সব বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহনব্যবস্থা নেই। চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থা আরও শোচনীয়। ফলে বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়। রিকশা-ভ্যানে এমনকি পায়ে হেঁটেও যাতায়াত করতে হয়।

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
১ ঘণ্টা আগে
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর এক যুবককে লিবিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ ঘণ্টা আগে
বিচারপ্রক্রিয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সবাই করেছেন। কমিটি বলেছে, বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। আদালত নির্ধারিত আইন অনুসারেই কাজটা করবেন। তাঁদের সহযোগিতায় তদন্ত, প্রসিকিউশন ইত্যাদি বিষয়ে সরকার সমস্ত কাজ দ্রুততার সঙ্গে করবে।
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে