Ajker Patrika

বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

বগুড়া প্রতিনিধি
বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র

সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৭০ (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ (আবিদুর রহমান ৬৬০) এবং সরকারি মোস্থাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

এ ছাড়া অন্য ৪১টি কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪৩ হাজার ৩৮৬ ভোট ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ১২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।

বগুড়া-৬ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আবদুল্লাহ-আল-ওয়াকি (তারা) এবং বাসদের দিলরুবার (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শর নিচে সীমাবদ্ধ রয়েছে।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত