
নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারাজ করা যাবে, আর যখন তিস্তা প্রসঙ্গ আসে, তখন কেন ভারত বা চীনের দ্বারস্থ হতে হবে—সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে জনতার দলের অবস্থান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
মো. শামীম কামাল বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে তিস্তা নিয়ে অনেক আবেগঘন বক্তৃতা দেওয়া হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে—পদ্মা ব্যারাজ নিয়ে নিজস্ব অর্থায়নে ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে; যেখানে আমাদের সন্দেহ, উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’
তিস্তাপাড় ও উত্তরবঙ্গকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় উল্লেখ করে জনতার দলের চেয়ারম্যান বলেন, ‘আমরা মহাপরিকল্পনা চাই না, পরিকল্পনাই দেন। তিস্তা নিয়ে এত দিন ধরে আলোচনা, এত প্রতিশ্রুতি, সেখানে তিস্তাকে বাদ দিয়ে হঠাৎ করে পদ্মা ব্যারাজের প্রশ্ন আসে কীভাবে এবং নিজস্ব অর্থায়নে?’
‘আমরা পদ্মা ব্যারাজের বিরোধিতা করছি না’—মন্তব্য করে শামীম কামাল বলেন, ‘পদ্মাপাড়ের সাত কোটি মানুষ উপকৃত হোক, সেটা চাই; কিন্তু তিস্তাকে কেন মানুষের ওপরে ছেড়ে দিয়ে, অন্য দেশের মানে ইচ্ছার ওপরে ঠেলে দিয়ে আপনারা পদ্মার প্রজেক্টের মতো প্রজেক্ট গ্রহণ করছেন এবং নিজস্ব অর্থায়নে? আর যখন তিস্তা প্রসঙ্গ আসে, তখন কেন ভারত বা চীনের কাছে দ্বারস্থ হতে হবে? সুতরাং, এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বা টালবাহানার সুযোগ আমরা দেখতে পাচ্ছি।’
তিস্তা নদীর চরাঞ্চলে প্রধান অর্থকরী ফসল তামাক, ভুট্টা, আলু ও বাদাম—উল্লেখ করে শামীম কামাল বলেন, এই বছর তামাক নিয়ে হরিলুট চলছে। এখন অভিমানী কৃষকেরা তামাক জ্বালিয়ে দিচ্ছেন। তাঁদের ঘর-সংসার, জীবন-জীবিকা স্তব্ধ হয়ে গেছে। কেননা, ৫ আগস্টের পরে এই তামাককে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি শুরু করেছে। একবার চাঁদা নেয় কৃষকের কাছ থেকে, আরেকবার চাঁদা নেয় তামাক কোম্পানিগুলোর কাছ থেকে।
শামীম কামাল অভিযোগ করে বলেন, ‘কৃষক তামাক বিক্রি করতে পারছে না, আলু, ভুট্টা বিক্রি করতে পারছে না। যখন সারের প্রয়োজন, তখন সার নাই; যখন জ্বালানির প্রয়োজন, তখন আপনার পেট্রল-ডিজেল নাই, এখন পণ্য উৎপাদিত হয়েছে, সে পণ্য আপনারা কিনছেন না।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জনতার দলের মহাসমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান, মহাসচিব মো. আজম খান প্রমুখ।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৮ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১১ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৩ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে