পররাষ্ট্রসচিবকে নিয়ে আপত্তি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী তাঁকে ‘শেখ হাসিনার এজেন্ট’ বলে অভিহিত করেছেন। এ ধরনের লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করবে বলেও সতর্ক করেন তিনি।
আজ রোববার মৌলভীবাজার জেলার জুড়ীতে এ কর্মসূচিতে এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেখা কালনীগড় বাজারে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রিজভী। এরপর পথসভায় অংশ নিয়ে বক্তব্য দেন।
পথসভায় রিজভী বলেন, ‘ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও আক্রমণাত্মক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়েই চলেছে। ৫ আগস্ট জনগণের যে বিপ্লব হয়েছে, তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ড. ইউনূস সরকার আসে। আমাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে। গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন? অতি দ্রুত গণতন্ত্র রক্ষায় নির্বাচন দিন।’
তিনি বলেন, ‘বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি কাতারের রাষ্ট্রদূত ছিলেন। তিনি তখন যারা বিএনপি করত, তাদের পাসপোর্ট রিনিউ করত না। এ বিতর্কিত রাষ্ট্রদূতের কারণেই অনেক বাংলাদেশিকে দেশে ফিরতে হয়েছে। সে তো স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট। সে কীভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলো? এরা কখনোই চাইবে না আপনি সফল হোন। এদের মতো স্বৈরাচারী সরকারের এজেন্টরা আপনাকে প্রতিনিয়ত বিতর্কিত করবে।’
উল্লেখ্য, ১৩তম ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বর্তমানে পররাষ্ট্রসচিব। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
সীমান্ত হত্যা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ফেলানীর মতো সীমান্তে স্বর্ণা দাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। সীমান্তের এ হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন কেন? কেন আপনারা জোরালো আওয়াজ তুলছেন না? একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে, সেই দেশকে কেন কড়া প্রতিবাদ জানানো হলো না? ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে হিন্দু নাকি মুসলমান তা দেখে গুলি করে না, সীমান্তে তাদের মূল টার্গেটই হলো বাংলাদেশিরা।’
কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রমুখ।
আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও খবর পড়ুন:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
১৯ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
১ দিন আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
২ দিন আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ দিন আগে