
প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় এক বছরের সাজা থেকে খালাস পেয়েছেন ডাক্তার ইশরাত রফিক ওরফে ঈশিতা। তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।
আজ বুধবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গত বছরের ২০ সেপ্টেম্বর সাইবার ঢাকার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশিতাকে এক বছরের সাজা দেন। পরে ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
হাইকোর্টের রায়ে বলা হয়, ইশরাত রফিক ওরফে ঈশিতাকে এই মামলার অভিযোগ প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই অভিযোগের দায় থেকে তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো। রায়ের অনুলিপি প্রাপ্তির তিন মাসের মধ্যে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত করে আইনানুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিয়ে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে সম্প্রতি গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র্যাবের ছয় সদস্য তাঁকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি। ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তাঁর কাফরুলের বাসা থেকে র্যাব সদস্যরা ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাঁকে র্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে। ২ আগস্ট তাঁকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে। আর ওই পাঁচ দিন তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয় তাঁকে।

গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়।
৩ মিনিট আগে
দুবাইয়ে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজশাহীতে তিনি বলেন, জামিন বাতিলের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত তাঁকে ফেরত আনার চেষ্টা চলছে।
৬ মিনিট আগে
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় মাঠে রোপা আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে...
২৯ মিনিট আগে