
বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের ফুলতলা ও নন্দীগ্রাম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
শহরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলতলা এলাকার ঝন্টু মিয়া, মানিক হোসেন এবং শহরের চক কানপাড়া এলাকার বাপ্পী মিয়া। তাঁরা তিনই যুবলীগের কর্মী।
এর মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
অপর দিকে নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ও ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। তাঁদের নামে ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোররাতে রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া...
৫ মিনিট আগে
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
১৪ মিনিট আগে
রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে....
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
১ ঘণ্টা আগে