
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শনিবার আড়াইটার কিছু আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তাঁরা। দুপুর আড়াইটার থেকে তিনটা পর্যন্ত বিএনপির সঙ্গে বৈঠকের কথা আছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বেলা আড়াইটা থেকেই বৈঠক শুরু হয়েছে।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে আছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় সরকারের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে দলটি। ওই দুই বৈঠকে নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে মতবিনিময় করেছে দলটি। জরুরি সংস্কার যা আছে, সেটা সম্পন্ন করে সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে, এমনটাই চাওয়া দলটির। এই চাওয়া পূরণের পথে সরকারের কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে বিএনপির নেতাদের। এই অবস্থায় এবারের সংলাপে সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্টভাবে সরকারকে বলতে চান তাঁরা। এসব বিষয়ে সরকারের মনোভাবটাও তাঁরা জানতে চান।
আলাপকালে নির্বাচনের বিষয়টিই বিএনপির কাছে সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ প্রসঙ্গে তিনি আজকের পত্রিকা’কে বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। সরকারের সঙ্গে আলাপকালে আমাদের দিক থেকে এ বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
১৮ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
২১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১ দিন আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ দিন আগে