স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।
আজ শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন।
সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যেকোনো সময় তা স্পিকারের কাছে জমা দেওয়া হবে।
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ ভোট চোরের সংসদ; যেই সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না।’
‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সংসদ থেকে পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগপত্র ইতিমধ্যে ই-মেইলে পাঠানো হয়েছে। কাল রোববার আমাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব।’
পদত্যাগের চিঠি পাইনি: স্পিকার
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দিয়ে ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’
তিনি বলেন, ‘(বিএনপির সদস্যরা) কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
১০ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
১১ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
১২ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে