
রাজধানীর গোলাপবাগে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে শনিবার সকাল থেকে বিভিন্ন রাজপথ ও অলিগলি নিজেদের দখলে নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় মাইকে দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চলতে শোনা গেছে। নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার, সাবধান’সহ নানা স্লোগান দিচ্ছেন।
আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে দেখা যায় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। কথা হয় এই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বিধাননাথ দীপুর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা রুখে দেব।’
শ্যামলী কলেজগেট জেনেভা ক্যাম্পের সড়কের মুখে, গাবতলী মাজার রোড, বেড়িবাঁধ রোডসহ বেশ কয়েকটি সড়কের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে এমন অবস্থান কর্মসূচি। এসব অস্থায়ী মঞ্চে লাগানো মাইকে চলছে দেশের গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কোনো কোনো মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও সেখানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বসে থেকে গল্প-গুজব করতে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা ক্যাম্পাস। তবে সতর্ক অবস্থানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় কাফরুল রোডের মাথায় বিশাল এক মঞ্চে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতা-কর্মীর উপস্থিত দেখা গেছে। মাইকে চলছিল দেশের গান। উপস্থিত এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাঁর নির্দেশেই এখান থেকে উঠে যাব। বিএনপি-জামায়াতের অপশক্তি রুখে দিতে যা করার তা-ই করব।
মাঝে মাঝেই উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন সে সময়। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মণিপুরীপাড়া এলাকায় দলীয় কোনো অবস্থান চোখে না পড়লেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।
৯টা ২৫ মিনিটে ফার্মগেট এলাকার ফার্মভিউ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ছিল নেতা-কর্মীদের সরব উপস্থিতি।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এখনো সঠিক ক্লু না মেলায় এবং পুলিশ, প্রশাসন ও গোয়েন্দাদের বক্তব্যে গরমিল থাকায় হত্যাকাণ্ডের মূল রহস্য নিয়ে ধোঁয়াশা কাটছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
৪০ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
৪ ঘণ্টা আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
১ দিন আগে