
আর কয়েক ঘণ্টা পর শুরু বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। তাই মধ্যরাতেও চলছে দলের ব্যানার, ফেস্টুন তৈরির কাজ। সময় সল্পতার কারণে মাঠে বসেই তৈরি করছেন ব্যানার-ফেস্টুন। এসব তৈরিতে ব্যস্ত দেখা যায় গোলাপবাগ মাঠে আসা কয়েকজন ফেস্টুন তৈরির কারিগরদের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমাম,চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি সম্বলিত লোকাল বিভিন্ন স্তরের নেতাদের ছবি শোভা পাচ্ছে ফেস্টুনে। এখানে দেড় ফুট লম্বা থেকে শুরু করে পাঁচ ফুট পর্যন্ত লম্বা ফেস্টুন বানানো হচ্ছে। কাঠের তৈরি এসব ফেস্টুন সারারাত বানানো হবে বলে জানান এসব কারিগররা।
ফেস্টুন বানানোর কাজে ব্যস্ত শহিদুলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি জানান, তার বাড়ি রংপুর। সাত বছর যাবত এই কাজ করেন তিনি। রাজধানীর ফকিরেরপুল তাদের দোকান। তিনি সেই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
শহিদুল বলেন, নেতারা আমার মালিকের সাথে চুক্তি করে। আমি শুধু বানাই। রাত ১০টা থেকে ফেস্টুন বানানো শুরু করি। এখন রাত দেড়টা পর্যন্ত প্রায় দেড়শ ব্যানার বানাই। চলবে সারারাত।
ব্যানার বানাতে ব্যস্ত দুদু মিয়া বলেন, দশ বছর যাবত বিভিন্ন রাজনৈতিক দলের ফেস্টুন বানাই। কষ্ট হলেও খুবই আনন্দ লাগে। সন্ধা থেকে ফেস্টুন বানানো শুরু করি। এখন রাত প্রায় দুইটা বাজে। এই পর্যন্ত দুই শতাধিক বিভিন্ন সাইজের ফেস্টুন বানানো হয়েছে। চলবে সকাল পর্যন্ত।
উল্লেখ্য, রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই পরিপেক্ষিতে ৯ডিসেম্বর বিকেলে গোলাপবাগ মাঠে ডিএমপি থেকে সমাবেশ করার অনুমতি পাওয়ার পর থেকেই বিএনপি্ নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করে। সময় স্বল্পতার কারণে মাঠের ভেতরেই তড়িঘড়ি করে চলছে ব্যানার, ফেস্টুন বানানোর কাজ।
একদিকে তৈরি হচ্ছে ব্যানার, ফেস্টুন তৈরির কাজ। অন্যদিকে এগুলো দেয়ালে, গাছে ও বাশ দিয়ে টানানো হচ্ছে। গোলাপবাগ মাঠসহ আশেপাশের এলাকায় ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ছোট সাইজের কাঠের তৈরি অনেক নেতার ফেস্টুন মজুদ রাখা হচ্ছে। যেগুলো সমাবেশের সময় লোকাল নেতাদের নাম মহানগর ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কাড়তে কর্মীদের হাতে তুলে দিবেন। সব মিলিয়ে সরব হয়ে উঠেছে গোলাপবাগ মাঠ।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
২ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১ দিন আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১ দিন আগে