
বিদ্যুৎ ও গ্যাস-সংকটে জনজীবন ও শিল্প খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। তিনি বলেছেন, দেশে তীব্র গ্যাস-সংকটের কারণে বাসাবাড়ি ও শিল্পকারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষ করে, পোশাকশিল্প উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়ছে, যা অব্যাহত থাকলে দেশের রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
আজ সোমবার গণমাধ্যমকে এসব কথা বলেন নাজিবুর রহমান। এ সময় তিনি আরও বলেন, দেশব্যাপী তীব্র লোডশেডিং চলমান থাকা সত্ত্বেও অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ উদ্বেগজনক। প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী সংসদে চার মাস আগে মিটারভাড়া প্রত্যাহারের ঘোষণা দিলেও এখনো তা আদায় করা হচ্ছে। এ ছাড়া প্রিপেইড মিটারে ‘ডিমান্ড চার্জ’-এর নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার অভিযোগও ব্যাপকভাবে উঠেছে, যেটা ডিজিটাল চাঁদাবাজির নামান্তর, যা অবিলম্বে তদন্ত ও বন্ধ করা প্রয়োজন।
নাজিবুর রহমান বলেন, ‘আমরা সরকারের প্রতি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস খাতের বিদ্যমান সংকট নিরসন, অতিরিক্ত বিল ও অবৈধ চার্জের অভিযোগ তদন্ত এবং শিল্প ও সাধারণ গ্রাহকদের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন গ্যাসকূপ খননের কথা বললেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। প্রচলিত পদ্ধতিতে প্রকল্প গ্রহণ করে কাজ শুরু করতে দুই থেকে তিন বছর চলে যাবে কাজ শুরু করতে। আমরা চলমান গ্যাস-সংকটকে সামনে রেখে অবিলম্বে জরুরি জাতীয় গ্যাস নীতি প্রণয়ন করে জরুরি ভিত্তিতে গ্যাসকূপ খননের ব্যবস্থা করার আহ্বান জানাই।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১৯ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১ দিন আগে