কৃষকের ‘কালোসোনা’ নামে পরিচিত কদম পেঁয়াজ ফুলের পরিচর্যা। পেঁয়াজের কালো দানা বা বীজের বাজার দিনকে দিন বড় হচ্ছে। যার জন্য এর উৎপাদনও বাড়ছে। সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রাম থেকে ছবিটি তুলেছেন মিজান মাহী।
বাগানবিলাস বা বোগেনভেলিয়া ফুলে ছেয়ে আছে গাছ। গোলাপি-লালের সৌন্দর্য দূর থেকে নজর কেড়ে নিচ্ছে। বাগানের শোভা বাড়াতে এই ফুলটি বেশ জনপ্রিয়। রাজশাহী থেকে ছবিটি তুলেছেন মিলন শেখ।