ইসি আনোয়ারুল ইসলামের ধারণা, সামনের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়বে। তিনি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় কোনো সমস্যা দেখা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি মনে করেন, এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতির বাকি নেই।
এ রকম একটি উৎসবমুখর নির্বাচনে কেন দেশের প্রায় অর্ধেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে না, এ বিষয়ে ইসির বক্তব্যে কিছু বলা নেই। এবারের নির্বাচন তো শুধু সংসদ সদস্য নির্বাচন করা নয়, একটি গণভোটও রয়েছে এর সঙ্গে। সুতরাং ভোটকেন্দ্রে যেন সর্বোচ্চসংখ্যক ভোটার আসেন, সেটা নিশ্চিত করার দরকার ছিল। সেটা যে হয়নি, তা ইসির বক্তব্যেও স্পষ্ট। এ কথা সত্য, একমাত্র সাজানো নির্বাচন ছাড়া কোনো নির্বাচনেই ব্যাপক ভোটারের উপস্থিতি দেখা যায় না। জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সময় যে দুটি গণভোট হয়েছে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, নির্বাচনের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ফলাফল নির্ধারণে কতটা সক্রিয় ছিলেন। এ নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে। তা নিয়ে বিশদে না গিয়েও বলতে হয়, জনগণের স্বতঃস্ফূর্ততাই একটি নির্বাচনকে উৎসবমুখর নির্বাচনে পরিণত করতে পারে। আসন্ন নির্বাচনে জনগণের সেই স্বতঃস্ফূর্ততাই কামনা করে সবাই।
এবারের নির্বাচনে ব্যাপকসংখ্যক তরুণ অংশ নেবে, এটা একটা ইতিবাচক দিক। তরুণেরাই জাতির ভবিষ্যৎ। তরুণেরা তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল পাবে, এমন দলকেই ভোট দেবে। সেই তরুণ সম্প্রদায়কে ভোটকেন্দ্রে আনার জন্য প্রচারণা চালানো দরকার। আমরা মনে করি, ভোটকেন্দ্রে আনার জন্য প্রচারণা চালানো আর গণভোটে হ্যাঁ বা না—দুটির কোনো একটির প্রতি পক্ষপাতিত্ব দেখানো এক কথা নয়। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ভোটারকে প্রভাবিত করতে পারে, এমন তৎপরতা চালানো প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারেই ঠিক হবে না। ভোটের অধিকার ভোটারের, তাঁকে জোর করে কোনো কিছুর প্রতি আকৃষ্ট করা নৈতিকতাবিরোধী কাজ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ইসি যা বলেছে, তাতে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি উঠে এসেছে, কিন্তু এই বাহিনীগুলোর মনোবল ও নৈতিক বল কতটা রয়েছে, সে প্রশ্ন এড়ানো যাবে না। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে পুলিশ বাহিনী যে রকম বাস্তবতার মধ্যে আছে, তাতে তাদের পক্ষে নিজের কাজটি ঠিকভাবে করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশ তাদের মানসিক ট্রমা কতটা কাটিয়ে উঠতে পেরেছে, তার ওপর অনেকাংশে নির্ভর করবে ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারটি।
একটি নির্বাচন দরকার। সে নির্বাচনটি সুষ্ঠুভাবে হওয়া জরুরি। কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো এখনো ভোটকেন্দ্রে কারচুপি নিয়ে সংশয়ে রয়েছে। তারা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথাও উল্লেখ করছে। একটি উৎসবমুখর নির্বাচনে ভোটকেন্দ্র কেন পাহারা দিতে হবে—এই প্রশ্নটিও জনগণকে ভাবাচ্ছে।

আবার কি পৃথিবী অশান্ত হয়ে উঠল? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানবসভ্যতা অনেকবার এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়েছে। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অন্য সময়ের চেয়ে উদ্বেগ কিছুটা বেশিই বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজ দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বাংলাদেশে নতুন সরকার আসার পর এটাই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
৪ ঘণ্টা আগে
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন দেশের অর্থনীতি ভঙ্গুর। আওয়ামী রেজিমের ব্যাংক লুটপাটের ধকল সামলে মাথা তুলে দাঁড়াতে পারেনি ১০টি ব্যাংক। ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়সীমার অনিশ্চয়তার কারণে ব্যবসা-বাণিজ্যে...
৪ ঘণ্টা আগে
কাউকে না জেনে না বুঝে কোনো ‘ট্যাগ’ দেওয়ার আগে ভাবুন—এক ট্যাগেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। যেমনটা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের এক কর্মচারীকে নির্দিষ্ট ট্যাগ দিয়ে তাঁকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপিকাকে হত্যা...
৫ ঘণ্টা আগে