
ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৪টি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক-সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি অত্যাধুনিক পিস্তল, ২টি ওয়ান সিঙ্গেল গান, ১৬টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সড়কি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল।
ফরিদপুর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র মজুত করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা থেকে পুকুরটি ঘিরে ফেলে সেনাবাহিনী, বিজিবি ও থানা-পুলিশ। পরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় পুকুরে জাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় একে একে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনাক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, ‘আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতকারী চক্র নির্বাচনের দিন এটা ব্যবহার করবে বলে জানতে পারি। যার ধারাবাহিকতায় এখানে অস্ত্রগুলো এখানে মজুত করে রাখা হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, অস্ত্রগুলো থানায় জব্দ করা এবং ৫ আগস্টের পরে লুট হয়ে যায়। এগুলো থানায় হস্তান্তর করা হবে এবং পুলিশ তদন্ত করে জানাতে পারবে, তাদের জব্দ অস্ত্র কি না। এ ঘটনায় এখনো জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
১ ঘণ্টা আগে
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, ‘আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মূল কারণগুলোর একটি ছিল ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকা। খালগুলো সচল থাকলে কৃষকদের এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না।’
৩ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল হাসান বলেন, রেললাইন ঘেঁষে রাজেন্দ্র সেনানিবাসের বিপসটের পেছনে এক নারী শিশুকে নিয়ে বসে ছিলেন। সকালে তিস্তা এক্সপ্রেস ট্রেন এলে হঠাৎ ওই নারী শিশুটিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারটির মালিক ব্যবসায়ী কাজী হামিদুল হক। গাড়িটি নীল রঙের। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটির চালক আটক হননি। কাজী হামিদুল হক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ
৪ ঘণ্টা আগে