চারদিকে মিথ্যাচার ও প্রতিশোধস্পৃহার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দেশের বিভিন্ন জায়গায় কেউ কেউ ধর্মীয় হানাহানি উসকে দিচ্ছে, কেউ কেউ ইতিহাস বিকৃত করে দেশের তরুণদের বিভ্রান্ত করছে, কেউ কেউ মবতন্ত্রকে ভবিষ্যৎ উন্নতির পথ হিসেবে ভাবতে শুরু করেছে। এই সমস্ত নেতিবাচক ঘটনার জন্মদাতা বিগত ইউনূস সরকার। এই অনির্বাচিত সরকার দেশের গণতন্ত্রকে সুপথে ফিরিয়ে আনবে বলে জনগণ ভাবলেও শাসনকালের পুরোটা সময় অন্তর্বর্তী সরকার জাতিকে বিভাজিত করতেই ব্যস্ত ছিল। এখন এই মহিরুহের মতো হয়ে ওঠা দানবকে বোতলবন্দী করবে কে?
আমরা অবাক হয়ে লক্ষ করেছি, সমাজের নামীদামি ব্যক্তিরাও এই ঘৃণা ছড়ানোর কাজে ব্যাপৃত আছেন। রবীন্দ্রনাথকে নিয়ে বিকৃত ও মিথ্যা তথ্য ছড়িয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে এমন মানুষেরাও আছেন, যাঁরা সমাজে প্রতিষ্ঠিত, যাঁদের কথা গভীর মনোযোগ দিয়ে জনগণ শুনে থাকে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোনো কোনো মহারথী এমন সব কাণ্ডকারখানার জন্ম দিয়েছিলেন, যা আসলে পপুলার রাজনীতিরই অংশ। বিশ্বকাপ থেকে সরে গিয়ে বাংলাদেশের কোনো লাভ হয়নি। শুরুতে বাংলাদেশকে সরে দাঁড়াতে মদদ দিলেও পাকিস্তান কিন্তু ঠিকই সেই টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং ভারতের সঙ্গে খেলবে না বলার পরও খেলেছে। ধর্মবিদ্বেষ ছড়ানো যাদের কাজ, তারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফায়দা হাসিল করে নিয়েছে। কোনো দেশের বিদেশনীতি, আধিপত্যবাদ নিয়ে কথাবার্তা হতে পারে, কূটনীতির জটিল পথ ধরে হেঁটে সেসব সমস্যার সমাধান করতে হয়। কিন্তু সেদিকে না গিয়ে বানোয়াট কথাবার্তা দিয়ে জনগণের মনকে বিভ্রান্ত করার এই কৌশল এখনো টিকে আছে।
শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখাতে গিয়ে আটক আয়াস নামের ব্যক্তিটি এই অল্প কয়েক দিনেই যেসব অপকর্ম করেছেন, তার বিচার বহু আগেই হওয়া উচিত ছিল। বিশেষ করে এ বছরের আগস্ট মাসে বঙ্গবন্ধুর ৩২ নম্বর রোডের বাড়ির সামনে তিনি নিজ উদ্যোগে মানুষ পিটিয়েছেন। মানুষ পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ‘গুরুত্বপূর্ণ’ দায়িত্বটি তিনি কার কাছ থেকে পেলেন, সেই প্রশ্নের উত্তর কে দেবে? এরপর তিনি মাগুরায় গিয়ে সাকিব আল হাসানের বাড়ির ফটকের সামনে মূত্র বিসর্জন দেওয়ার মতো কাণ্ড ঘটান। এসব অশ্লীল ও অনৈতিক কাণ্ডের পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার সরকারি প্রতিষ্ঠানের দেয়ালচিত্রতে হাত দেওয়াতেই কি তাঁর কপাল পুড়ল? সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল, তিনি পুলিশের বেষ্টনী থেকে চিৎকার করে তাঁর হোয়াটসঅ্যাপের সবকিছু মুছে ফেলার নির্দেশ দিচ্ছেন। যে উগ্রতা তিনি ছড়িয়েছেন, তা যেন প্রমাণ হিসেবে ব্যবহার করা না যায়, তারই চেষ্টা!
প্রশ্ন হলো, এ রকম আয়াস তো একজন নয়। যারা বাংলাদেশের মূল স্পিরিটকে ধূলিসাৎ করার জন্য মব সন্ত্রাসের সঙ্গে নিজেদের জড়িয়েছে এবং জাতির জন্য অপমানজনক ঘটনা ঘটিয়ে চলেছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার ‘সময় বহিয়া যায়’। দুষ্ট দানবদের হাত থেকে জাতিকে মুক্ত করা খুবই প্রয়োজন।

আমাদের জাতীয় জীবনে বিচিত্র সব রোগের প্রকোপ দেখা যায়। তার মধ্যে একটি রোগ নানা সময়ে মাথা চাড়া দেয় এবং সেটা ফিরে ফিরে আসে। রোগটির নাম ‘রবীন্দ্র-চুলকানি’। চিকিৎসাবিজ্ঞানে এর স্বীকৃতি এখনো না মিললেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর মহামারি রূপ দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত নড়েচড়ে বসতে পারে।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল অনেকগুলো। রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজসহ হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়ার এমন কোনো সেক্টর নেই যেখানে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে বাকি রেখেছে। রাশিয়াকে চরম শিক্ষা দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মানুষ যেন
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে কর্মসূচি; ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মব সৃষ্টি করে রিকশাচালক, হকার, নারী, সাংবাদিকসহ নানাজনকে হেনস্তা-মারধর; রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার দাবি তুলে প্রতিপক্ষকে...
১ দিন আগে
দুর্গাপূজাকে আমরা শারদীয় উৎসব নামেও ডেকে থাকি। শরৎকাল বাংলাদেশের এক অপূর্ব ঋতু। যদিও কাগজ-কলমে ছয়-ছয়টি ঋতু, কিন্তু বাস্তবে গ্রীষ্ম, বর্ষা, শীত—এরাই টিকে আছে। তবু আরেকটি ঋতু নীরবে এসে দাঁড়ায়। মানুষ বিস্ময়ের সঙ্গে দেখে এই পোড়ার সমাজে, ভঙ্গুর রাষ্ট্রে সর্বদা ক্রন্দনরত দেশে শিউলি ফোটে।
১ দিন আগে