
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক ভবনের ১৩টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গাউসিয়া টুইন পিক টাওয়ারের ১৩ রেস্তোরাঁ বন্ধই থাকছে।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি কে এম কারুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
এর আগে শুনানিতে মৌখিকভাবে তলব করা হয় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। তিনি আদালতে উপস্থিত হয়ে বলেন, ভবনটি বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন থাকলেও রেস্তোরাঁ করার অনুমতি ছিল না।
আদালত উভয় পক্ষকে শুনে রিট খারিজ করে দেন। এর ফলে ওই ১৩ রেস্তোরাঁ বন্ধই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রাজউকের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমাম হাসান। রেস্তোরাঁ মালিকদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাইদ আহমেদ রাজা।
আইনজীবী শাহ মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘১৩টি রেস্তোরাঁর মধ্যে ১২ জন রিট করেছিলেন। তবে রাজউক থেকে রেস্তোরাঁ করার অনুমোদন না থাকায় রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।’
এর আগে গত ৪ মার্চ রাজধানীর ধানমন্ডিতে সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়ে ১৩টি রেস্তোরাঁ বন্ধ করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই সঙ্গে এসব রেস্তোরাঁর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন রেস্তোরাঁ মালিকেরা।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। এর পর থেকেই রেস্তোরাঁগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযানে নামে সরকারের বিভিন্ন সংস্থা।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৮ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৯ ঘণ্টা আগে