
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘মাফিয়া সংগঠন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সতর্কতা জারি করা আমাদের দায়িত্ব। ২৩ জুনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পুলিশ বাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে বলি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া সংগঠন। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে কারণেই সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে।’
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তর দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে একটি জরুরি বার্তা পাঠায়। সেখানে ‘প্রয়োজনীয় সতর্কতা’ ও ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জুন আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের সঙ্গে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মূল্যায়ন করে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আব্দুস সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে অন্তত ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছে বাংলাদেশে। নদী ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সংযুক্ত হওয়ার বিষয়টি থাকবে সফরের মুখ্য আলোচনায়।
১ ঘণ্টা আগে
সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার (২১ জুন) ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন ভ্রমণ করবেন।
৬ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে