
বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে।
এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরও খবর পড়ুন:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
২৩ মিনিট আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে