
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন করে শ্রমবাজার চালুর শুরুতেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্টে) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসব কর্মীর বিমানভাড়াসহ কোনো অভিবাসন ব্যয় থাকবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় করবেন।

৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কাজ তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার।

বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।