
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনাগুলো হলো—
নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
১. দেশব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।
২. বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, টাকা স্থানান্তরে মানি এসকর্ট প্রদান এবং জাল টাকার বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া হবে।
৩. রাজধানীর কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ স্থানসহ বড় শহর ও বন্দরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বাড়ানো হবে।
৪. মার্কেটগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রাত্রিকালীন নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
যানজট নিরসনে পদক্ষেপ:
৫. ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
৬. রাজধানীসহ সারা দেশে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. যমুনা সেতু, পদ্মা সেতু ও ফ্লাইওভারসহ টোলপ্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ের জন্য ইটিসি ব্যবস্থা চালু করা হবে।
৮. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত ১৫৫টি স্পটে আইপি/সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে এবং প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
৯. যানজট নিরসনে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন সুনির্দিষ্ট পূর্ব তথ্য ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সড়কের ওপর যানবাহন থামানো যাবে না।
১০. অত্যাবশ্যকীয় পণ্য ও যাত্রীবাহী যানবাহন ব্যতীত নির্মাণসামগ্রী বহনকারী ও লম্বা যানবাহন ঈদের পূর্বের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে চলাচল ও ফেরি পারাপার করতে পারবে না।
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ:
১১. গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিকপক্ষকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই পদক্ষেপগুলোর মাধ্যমে ঈদযাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হবে এবং মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশা করা যাচ্ছে।
আরও খবর পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৩৪ মিনিট আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
৩ ঘণ্টা আগে
বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে